
আমি শান্তির দূত, ভারত-পাকিস্তানসহ ‘আটটি যুদ্ধ থামিয়েছি’: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি চান তার লিগ্যাসি এক বড় শান্তির দূত হিসেবে গড়ে উঠুক। সৌদি-সমর্থিত ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই) প্রাইঅরিটি সামিটে মায়ামিতে দেয়া বক্তব্যে ট্রাম্প বলেন, তিনি গত বছর ভারত-পাকিস্তানের মধ্যকার সংঘাতসহ আটটি যুদ্ধ থামাতে সহায়তা করেছেন। তাই তিনি বিশ্বাস করেন তিনি শান্তির দূত।ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ঈদেও সচল ছিলো চট্টগ্রাম বন্দর; বেড়েছে কনটেইনার ডেলিভারি
চট্টগ্রাম বন্দর ও কাস্টম হাউসসহ আমদানি রপ্তানির সঙ্গে যুক্ত সেবা সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রমে এবার ঈদের ছুটিতে কনটেইনার ডেলিভারিতে গতি বেড়েছে। এতে কমেছে বহিনোঙর্রে জাহাজের অবস্থানকাল ও অপেক্ষার সময়। শুল্কায়ন কর্মকর্তাদের উপস্থিতি ও বন্দর কেন্দ্রিক অধিকাংশ ব্যাংক খোলা থাকায় অন্যান্য বছরের চেয়ে ডেলিভারিও বেড়েছে অনেক। ফলে বন্দরে হয়নি বড় ধরনের কনটেইনার জট।

এক মাসের জ্বালানি তেল মজুত আছে: মন্ত্রিপরিষদ সচিব
এক মাসের জ্বালানি তেল মজুত আছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. নসিমুল গনি। এসময় অতিরিক্ত তেল কিনে রাখলে নষ্ট হবে বলেও সতর্ক করেছেন তিনি।

চট্টগ্রামে কোটি টাকার বিদেশি সিগারেট-শুটকিসহ আটক ২, ট্রলার জব্দ
চট্টগ্রামে শুল্ক-কর ফাঁকি দিয়ে আসা প্রায় ১ কোটি ২০ লাখ টাকার সিগারেট ও বিপুল পরিমান শুটকিসহ ২ পাচারকারিকে আটক করেছে কোস্টগার্ড।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে ইতিবাচক–নেতিবাচক দুটোই রয়েছে: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, যুক্তরাষ্ট্র–বাংলাদেশ বাণিজ্য চুক্তি নিয়ে এখনো বিস্তৃত আলোচনা না হলেও, চুক্তি স্বাক্ষর হয়েছে। এতে ইতিবাচক ও নেতিবাচক—দুটো দিকই রয়েছে। চুক্তির নানা আনুষ্ঠানিকতা ও ধারা আছে, যেগুলো ভবিষ্যতে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিতে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র এআরটি চুক্তি সম্পাদিত
যুক্তরাষ্ট্রের সঙ্গে অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড (এআরটি) চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। এতে দেশিয় পণ্য রপ্তানির ক্ষেত্রে দেশটির আরোপিত পাল্টা শুল্কহার ২০ থেকে কমে ১৯ শতাংশ হয়েছে। আজ (রোববার, ১৫ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে চুক্তির বিষয়ে বিস্তারিত জানানো হয়।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি স্বাক্ষর, শুল্ক কমলো আরও ১ শতাংশ
দীর্ঘ নয় মাসের আলোচনার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক শুল্ক নিয়ে চুক্তি করেছে বাংলাদেশ। এতে শুল্কহার আরও ১ শতাংশ কমেছে।গতকাল (সোমবার, ৯ ফেব্রুয়ারি) রাতে এ বিষয়ে চুক্তি স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার দপ্তর।

আগামীকাল যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে শুল্ক কমানোর আশা বাণিজ্য উপদেষ্টার
সম্প্রতি ট্রাম্প প্রশাসন বাড়তি যে ২০ শতাংশ বাণিজ্য শুল্ক আরোপ করেছে, নতুন চুক্তির মাধ্যমে সেটি কমবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। আজ (রোববার, ৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি।

ভারতের ওপর মার্কিন শুল্ক কমে ১৮ শতাংশ
যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে একটি নতুন সমঝোতা হয়েছে। ভারতীয় পণ্যের ওপর আমদানি শুল্ক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা থেকে তেল আমদানি বাড়ানো এবং মার্কিন পণ্য ও পরিষেবার জন্য ভারতের বাজার আরও উন্মুক্ত করার শর্তে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর আল-জাজিরার।

নীতিগত অস্থিরতায় নিম্নমুখী ডলারের বিনিময় হার, বিশ্ব বাজারে প্রভাব
চলতি সপ্তাহে চার বছরের সর্বনিম্নে নেমেছে মার্কিন ডলারের বিনিময় হার। এছাড়া গত এক সপ্তাহে প্রায় ৩ শতাংশ কমার পরই এটি ইউরো ও পাউন্ডের মতো অন্য প্রধান মুদ্রার তুলনায় বহু বছরের মধ্যে সবচেয়ে দুর্বল অবস্থায় নেমে এসেছে। সাম্প্রতিক দিনগুলোতে এ পতনের গতি কিছুটা ধীর হলেও, বিশ্লেষকরা মনে করছেন এ স্থিতি সাময়িক। সম্প্রতি বিবিসির এক বিশ্লেষণী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আগামী সপ্তাহে বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র: লুৎফে সিদ্দিকী
চলতি সপ্তাহের শেষ দিকে বা আগামী সপ্তাহের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের ওপর আরোপিত পাল্টা শুল্ক কমানোর ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। আজ (মঙ্গলবার, ২৭ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরাম (ডব্লিউইএফ) সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ ও অর্জনের বিষয়ে জানাতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

গ্রিনল্যান্ড ইস্যুতে দ্বন্দ্ব; অর্থনৈতিক ক্ষতির শঙ্কায় ইউরোপ
গ্রিনল্যান্ড নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপ ইউরোপকে হুমকির মুখে ফেলছে। তৈরি হয়েছে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা। অর্থনৈতিকভাবে বড় ধরণের ক্ষতির আশঙ্কায় ইউরোপীয় দেশগুলো। ফলে দীর্ঘ দিনের মিত্র যুক্তরাষ্ট্রের বিরোধিতা করছে ইউরোপ। এমনকি মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ বা ইউরোপের বাজারে মার্কিন কোম্পানির সুযোগ কমানোর মতো পদক্ষেপ নিয়েও ভাবছে ইউরোপীয় দেশগুলো।