গতকাল (বৃহস্পতিবার, ১২ নভেম্বর) আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বুধবার রাতে আমিরাতের প্রবেশপথে হয় এ দুর্ঘটনা।
এক ট্রাকচালক নিজ ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি ট্রাককে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় দু’টো ট্রাকই যানজটে ধীরে চলতে থাকা অন্যান্য যানবাহনের উপর আছড়ে পড়তে থাকে। এক পর্যায়ে ট্রাকটিতে আগুন লেগে গেলে ধোঁয়ায় দিকশূন্য হয়ে পড়ে আরও কিছু গাড়ি।
জরুরি সেবা ও বিশেষায়িত কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় দ্রুত। প্রাথমিক চিকিৎসা দিয়ে আহত ১৫ জনকে ছেড়ে দেয়া হলেও এখনও চিকিৎসাধীন আরও ১৫ জন।
নিহতদের মধ্যে আমিরাতের নাগরিক ছাড়াও বিদেশিদের মধ্যে আছে ওমান, জর্ডান, মিশর, ভারত, পাকিস্তান ও ব্রাজিলের নাগরিক। তাদের পরিচয় শনাক্তে চলছে ডিএনএ পরীক্ষা।





