অভিবাসনের আবেদন খারিজ হলেই পাঠানো হবে রুয়ান্ডায়

অভিবাসনপ্রত্যাশীদের যাত্রা
বিদেশে এখন
0

কোনো কারণে আবেদন বাতিল হলে অভিবাসনপ্রত্যাশীদের আফ্রিকার দেশ রুয়ান্ডায় পাঠানো হবে। এমন একটি পরিকল্পনার কথা জানিয়েছে ইউরোপের পাঁচ দেশ।

অবৈধ অভিবাসীদের বিতাড়িত করার প্রক্রিয়া জোরদারের অংশ হিসেবে আগামী বছর রুয়ান্ডায় একটি অভিবাসী নির্বাসন কেন্দ্র খোলা হচ্ছে।

জার্মানি, ডেনমার্ক, অস্ট্রিয়া, গ্রিস ও নেদারল্যান্ডস এই পাঁচ দেশ থেকে প্রত্যাখ্যান হওয়া অভিবাসনপ্রত্যাশীদের রুয়ান্ডার প্রত্যাবাসন কেন্দ্রে রাখা হবে। ভিয়েনায় অনুষ্ঠিত অভিবাসনবিষয়ক সম্মেলনে এ সিদ্ধান্ত জানানো হয়। যদিও এমন পরিকল্পনার নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো।

তাদের আশঙ্কা, এর ফলে ঝুঁকিতে থাকা এসব মানুষ নির্যাতনের শিকার হতে পারেন। পরিকল্পনাটি নিয়ে রুয়ান্ডা সরকারের সঙ্গে ইউরোপীয় দেশগুলোর আলোচনা এখনো চলছে।

এফএস