ভারতে গভীর খাদে বাস পড়ে নিহত ৬, আহত ২০

বাস দুর্ঘটনা
বিদেশে এখন
0

ভারতের উত্তরাখণ্ডে একটি যাত্রীবাহী বাস ৩০০ ফুট গভীর খাদে পড়ে ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন।

বাসটি হরিদ্বার থেকে চামোলির দিকে যাচ্ছিল। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গুলার সেতুর নিচের খাদে পড়ে যায়।

এ সময় বাসটিতে ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিল। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করে রাজ্যের দুর্যোগ মোকাবিলা বাহিনীর সদস্যরা। খাদে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা হয়।

এই সড়ক দুর্ঘটনায় শোক ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এফএস