কেম্পেস স্টেডিয়ামে কোস্টারিকা-আর্জেন্টিনা লড়াই

আর্জেন্টিনা বনাম কোস্টারিকা লাইভ ম্যাচ
এখন মাঠে
0

কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা ফুটবল দল। মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর পাঁচটায়।

উরুগুয়ের কাছে ২-১ গোলে হারের পর এবার ঘুড়ে দাড়ানোর মিশন আকাশী সাদা জার্সিধারীদের। চোটের কারণে উরুগুয়ের সঙ্গে না খেললেও কোস্টারিকার বিপক্ষে গোলপোস্টের নিচে ফিরছেন এমিলিয়ানো মার্টিনেজ।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কোস্টারিকার বিপক্ষে বেশ কয়েকটি পরিবর্তনের আভাসও দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। এদিকে দুদলের সবশেষ ৪ দেখায় আর্জেন্টিনার ৩ জয়ের বিপরীত এক ড্র করে মাঠ ছেড়েছে কোস্টারিকা।

আর্জেন্টিনার মতো নিজেদের সবশেষ ম্যাচে ইকুয়েডদের বিপক্ষে হারের রেকর্ড রয়েছে কোস্টারিকার। দলটির থেকে র‌্যাংকিং এবং মুখোমুখি পরিসংখ্যানে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও ম্যাচের আগে সতর্ক কোচ স্কালোনি।

এফএস