স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ এখন ‘‘টুঙ্গিপাড়া লিমিটেড’’। দলটির ডিএনএতেই সন্ত্রাস রয়েছে। মানুষ হত্যা করা তাদের কৌশল।’ আগুন দিয়ে মানুষ পোড়ানোর নির্দেশ সীমান্তের ওপার থেকে দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, ‘সরকার প্রয়োজনে ধৈর্য ধারণ করছে, যাতে কোনো অবস্থাতেই হতাহতের ঘটনা না ঘটে। তবে আত্মরক্ষার স্বার্থে প্রশাসন অতিরিক্ত নয়, প্রয়োজনীয় বল প্রয়োগ করবে।’
আরও পড়ুন:
গোপালগঞ্জে হামলার ঘটনায় জড়িতদের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের মাফিয়া শক্তি এ দেশে আর রাজনীতি করতে পারবে না।’





