আজ (সোমবার, ২৩ নভেম্বর) সচিবালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির বৈঠকে এ আহ্বান জানানো হয়েছে বলে জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
৪ সদস্যের প্রতিনিধি দল নিয়ে ঘণ্টাব্যাপি বৈঠক শেষে নাহিদ ইসলাম সরকারের প্রতি অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগ প্রশ্নে সরকারের নমনীয়তা ও ভারতের সঙ্গে কূটনীতিক সম্পর্ক ঠিক না করায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ আস্ফালন করছে।’
জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক থাকতে প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছে বলেও জানান নাহিদ ইসলাম। বলেন, ‘ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। তাই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকবে।’
এসময় ফ্যাসিবাদবিরোধী ঐক্য সুসংহত করতেই এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। বলেন, ‘পলাতক শক্তি যাতে নাশকতা করতে না পারে সেজন্য ফ্যাসিবাদী শক্তি ঐক্যবদ্ধ আছে।’





