রাতে উদ্ধার অভিযান বন্ধ থাকলেও আজ (সোমবার, ২৩ নভেম্বর) স্থানীয় সময় সকাল থেকে ফের নিখোঁজদের সন্ধানে অভিযান চালাচ্ছে দমকল বাহিনী।
তবে দুর্ঘটনার একদিন পেরিয়ে গেলেও এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আগুন। এছাড়া ভবনের কিছু অংশ ধসে পড়ার শঙ্কায় ব্যাহত হচ্ছে উদ্ধার কার্যক্রম।
এদিকে প্রাণ হারানোদের পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহ করছে পুলিশ। রোববার পশ্চিম জাভার চিকান্দেতে মিষ্টি তৈরির কারখানাটিতে আগুন লাগে।
আগুন লাগার সময় কারখানাটিতে অন্তত ৩০০ জন উপস্থিত ছিলেন। আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।





