এ মহাকাশযান অভিযানে পেলোড বিশেষজ্ঞ হিসেবে যুক্ত হচ্ছেন পাকিস্তানি মহাকাশচারী মুহাম্মদ জিশান। মহাকাশ অভিযানে যাওয়া প্রথম পাকিস্তানি হতে যাচ্ছেন তিনি। কক্ষপথে ক্রুদের নিয়মিত কাজে যোগ দেবেন জিশান।
চীন-পাকিস্তানের যৌথ মহাকাশ বিজ্ঞানের ওপর গবেষণা চালাবে তিন সদস্যের এ দল। যার মধ্যে অন্তর্ভূক্ত থাকবে পরীক্ষার নমুনা ও সরঞ্জাম স্থাপন এবং নির্ধারিত সময়সূচী অনুযায়ী কক্ষপথে পরীক্ষা-নিরীক্ষা চালানো।
স্বল্পমেয়াদী এ অভিযান শেষে জিশান আলী শেনঝৌ-টুয়েন্টি থ্রি মহাকাশযানে করে পৃথিবীতে ফিরে আসবেন। ২০২১ সাল থেকে শেনঝৌ মিশনের মাধ্যমে তিনজন করে চীনা নভোচারীকে ছয় মাস অবস্থানের জন্য তিয়াং গং মহাকাশ স্টেশনে নিয়ে যাচ্ছে





