কুয়েতে সামরিক স্থাপনায় ড্রোন হামলায় দুই ইতালীয় নিহত, দায় অস্বীকার ইরানের

কুয়েত সিটিতে জাতীয় পতাকার পাশে লিবারেশন টাওয়ার
বিদেশে এখন
0

কুয়েতের একটি সামরিক স্থাপনায় ড্রোন হামলায় ইতালির দুই নাগরিক নিহত হয়েছে। জার্মান অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান, রাইন মেটালের টেকনিশিয়ান পদে কাজ করতেন তারা। সম্ভাব্য এই ড্রোন হামলায় মেলোনি সরকার ইরানকে সরাসরি দায়ী করলেও, অভিযোগ প্রত্যাহার করেছে তেহরান।

ইরানি পররাষ্ট্রমন্ত্রীর দাবি, সাজানো এই হামলা আসলে যুদ্ধ বাধানোর পূর্বপরিকল্পিত ছক। তবে এই হামলার পেছনে কারা জড়িত উৎঘাটনে ইতালি ও কুয়েতকে সবধরণের সহায়তার আশ্বাস দিয়েছেন আব্বাস আরাঘচি। এরআগে, এক বিবৃতিতে কুয়েতি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরান থেকে ছোড়া বেশ কয়েকটি ড্রোন ধ্বংস করার সময়, ছিটকে আসা স্প্লিন্টারের আঘাতে এক স্থানীয়সহ ৪ জন আহত হয়।

এদের মধ্যে ২ জন ইতালীয় এবং একজন পাকিস্তানি। চলতি নভেম্বরে কুয়েতে মার্কিন সেনাদের ঘাঁটি হিসেবে ব্যবহৃত একটি এয়ারবেইজে ড্রোন হামলা করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এ কারণে বৃহস্পতিবারের হামলার জন্য ইরানকে দায়ী করা হচ্ছে।

এএম