হুথিদের ১২১ কমান্ডার ও যোদ্ধাকে হতাহত করার দাবি সরকারি বাহিনীর

যুদ্ধসরমাজ
বিদেশে এখন
0

১২১ জন হুথি কমান্ডার ও যোদ্ধাকে হতাহত করার দাবি করেছে ইয়েমেনের সরকারি বাহিনী। পাশাপাশি গোষ্ঠীটির সামরিক যান, যুদ্ধসরঞ্জাম ধ্বংস বা অকার্যকর করা হয়েছে বলে দাবি করা হয়। এছাড়া, তাইজে এলাকায় সাম্প্রতিক বিমান হামলায় শিশুসহ ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এদিকে, কুয়েতে ড্রোন হামলায় দুই নাগরিক নিহতের ঘটনায় ইরানকে দায়ী করছে ইতালি। অভিযোগ অস্বীকার করে ঘটনা স্বাধীনভাবে তদন্তের আহ্বান জানিয়েছে তেহরান ইরান।

‘ডন অব ইয়েমেন’ অভিযানের অংশ হিসেবে পপুলার রেজিস্ট্যান্সের সহায়তায় ইরান সমর্থিত হুথি গোষ্ঠীর বিরুদ্ধে ৭৬৭টি অভিযান পরিচালনার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। এসব অভিযানে গোষ্ঠীটির ১২১ কমান্ডার ও যোদ্ধা হতাহত হয়েছেন বলে জানিয়েছে তারা।

এক বিবৃতিতে ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র জানান, বিভিন্ন ফ্রন্টে হুতিদের অবস্থান, জমায়েত, যানবাহন ও অস্ত্রাগার লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। অভিযানে ৩০টি বিমান হামলা, ৬৬৫টি গোলাবর্ষণ, ৩৯টি ড্রোন হামলা এবং ৩৩টি রকেট হামলা চালানো হয়েছে।

এ ছাড়া ৮৭টি সামরিক যান ও যুদ্ধসরঞ্জাম ধ্বংস বা অকার্যকর করা হয়েছে বলে দাবি করা হয়। এছাড়া, মারিবের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলসহ আল-জাওফ, তাইজ, লাহজ, শাবওয়া এবং হাজ্জাহ প্রদেশের ফ্রন্টে অভিযান অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করেছে ইয়েমের সরকারি বাহিনী।

হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, ইয়েমেনজুড়ে ১০৪টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সৌদি আরব। এতে রাজধানী সানা এবং আটটি গভর্নরেট ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া, হুথি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, তাইজের তুরবাহ শহরে সম্প্রতি বিমান হামলায় শিশুসহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

এদিকে, ইসলামাবাদে বৈঠক শেষে সৌদি আরবে হুথি হামলার নিন্দা জানিয়েছেন মক্কায় জোটভুক্ত পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের মন্ত্রীরা। এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ চালিয়ে যাওয়ার কথা জানানো হয়।

অন্যদিকে, এক্স পোস্টে কুয়েতে ড্রোন হামলায় ইরানের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। দুই ইতালীয় নিহতের সেই ঘটনার ইতালি-কুয়েতের সঙ্গে তদন্ত কমিশনে যোগ দেয়ার প্রস্তাব দিয়েছেন তিনি। এর আগে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি জানান, কুয়েতের তদন্তে নিশ্চিত হওয়া গেছে, দুই ইতালীয়কে হামলায় ব্যবহৃত ড্রোনটি ইরানের তৈরি।

এরমধ্যে, পূর্ব হরমুজ প্রণালিতে ওমানের খাসাব বন্দরের কাছে নৌ-মাইনের আঘাতে দুটি তেলের ট্যাংকার বিস্ফোরিত হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি। সেন্টকম জানিয়েছে, তারা ওমান উপসাগরে একটি বাণিজ্যিক জাহাজ অচল করেছে। সেন্টকমের দাবি, জাহাজটির নাবিকরা ইরানের ওপর মার্কিন নৌ অবরোধ এড়ানোর চেষ্টা করেছিলো।

জেআর