স্যাটেলাইট ভিডিও প্রকাশ করে ইয়েমেনের হুথিদের নিয়ন্ত্রণে থাকা শহরগুলোতে নিজেদের সামরিক শক্তির জাহির করছে সৌদি নেতৃত্বাধীন জোট। হুথি নির্মূলে চলমান ‘অপারেশন ডন অফ’ ইয়েমেনের অংশ হিসেবে নতুন দফায় ইয়েমেনের সানা ও তাইজে বিমান হামলা চালিয়েছে জোট বাহিনী। আল জাজিরা জানায়, হামলায় ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত রাজধানী সানার বেসামরিক স্থাপনাকে টার্গেট করা হয়েছে।
এছাড়াও, সাদা প্রদেশে হামলা চালিয়ে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংসের দাবি করে সামরিক জোট। সরকারি বাহিনীর দাবি, এই উৎক্ষেপণ কেন্দ্র থেকেই সৌদির দক্ষিণ- পশ্চিমের জাজান প্রদেশের বিভিন্ন স্থাপনাকে টার্গেট করে আসছিল বিদ্রোহীরা।
বিপরীতে রিয়াদ ও সৌদির পূর্বাঞ্চলীয় প্রদেশ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা। তবে সব হামলা মধ্য আকাশে প্রতিহতের দাবি করেছে সৌদি বাহিনী। আর রিয়াদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে গেল দুই দিনে কিং খালিদ বিমানবন্দর, জাজানের তেল শোধনাগারসহ ৫ স্থাপনায় হামলার দাবি করছে হুথিদের মুখপাত্র।
দুই দিনে কিং খালিদ বিমানবনদর, আভা ও খামিশ মুশাইদে সামরিক বাহিনীর রাডার সিস্টেম, জাজানের তেল শোধনাগার ও পূর্ব সৌদির দুটি গ্যাসক্ষেত্রে সরাসরি হামলা চালিয়েছে যোদ্ধারা। এতে স্থাপনাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।





