চিকিৎসক সংকট কাটাতে আরও ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত
দেশে এখন
0

অন্তর্বর্তী সরকারের সময় বেশ কিছু অ্যাকশন প্ল্যান বন্ধ করায় স্বাস্থ্য খাতে বড় ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। এসব ক্ষতি পূরণের চেষ্টা চলছে বলেও উল্লেখ করেন তিনি।

বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জাতীয় ভাস্কুলার দিবসের আলোচনা অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

ডা. এম এ মুহিত বলেন, গত দুই বছর পরিবার পরিকল্পনা কর্মসূচি বন্ধ থাকায় দীর্ঘদিনের অর্জনে ভাটা পড়েছে। আগামী ১৩ ডিসেম্বর সারা দেশে পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন করা হবে।

এছাড়া এনসিডি কর্নারে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের ওষুধ আরও বাড়ানোর চেষ্টা চলছে বলে জানান প্রতিমন্ত্রী। দেশের চিকিৎসক সংকট মোকাবিলায় আরও ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে বলেও জানান তিনি।

এএম