পাকিস্তানি হামলায় আফগানিস্তানে নিহত ১৩ জন

আফগানিস্তানে পাকিস্তানের হামলা
এশিয়া
বিদেশে এখন
0

আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের নতুন করে বিমান হামলায় ১১ শিশুসহ নিহত হয়েছেন কমপক্ষে ১৩ জন। গুরুতর আহত হয়েছেন আরও ১৪ জন। খবরটি নিশ্চিত করেছে আফগানিস্তানে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। আজ (বুধবার, ১০ জুন) এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট দেন তিনি। সেখানে জাবিউল্লাহ জানান, গতকাল (মঙ্গলবার, ৯ জুন) রাতে আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তানি সামরিক বাহিনী আফগানিস্তান প্রবেশ করে। এরপর সীমান্তবর্তী কুনার, খোস্ত এবং পাকতিকা প্রদেশে ঘুমন্ত বেসামরিক নাগরিকদের ওপর অতর্কিতে হামলা চালায়। এতে মর্মান্তিক এ ঘটনা ঘটে। তবে আফগানিস্তানের এমন দাবির মুখে এখনও কোনো মন্তব্য করেনি পাকিস্তান।

২০২১ সালে তালেবান দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার পর থেকেই টানাপোড়ন চলছে পাকিস্তান ও আফগানিস্তান সম্পর্কে। কেননা ইসলামাবাদের দাবি, জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে আশ্রয় দিচ্ছে আফগানিস্তান। অন্যদিকে কাবুলের অভিযোগ, পাকিস্তানই বরং শত্রু গোষ্ঠীগুলোকে প্রশ্রয় দিচ্ছে।

এমন বৈরিতার মধ্যেই গেল ফেব্রুয়ারির শেষের দিকে দু’দেশের মধ্যে সংঘাত তীব্র রূপ নিয়েছিল। এর আগেও সীমান্তে দুই পক্ষের মধ্যে তুমুল লড়াই হয়। হতাহত হন অনেকেই। এমন অবস্থায় গেলো মাসে প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদন বলছে, চলতি বছরের প্রথম তিনমাসে দুই দেশের সংঘাতে কমপক্ষে ৩৭২ আফগান বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৯৭ জন।

আরও পড়ুন:

উদ্ভূত পরিস্থিতিতে আফগানিস্তানে আবারও নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে শিশুসহ হতাহত হয়েছে অনেকেই। খবরটি নিশ্চিত করেছে দেশটির তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। বুধবার এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট দেন তিনি।

সেখানে জাবিউল্লাহ জানান, মঙ্গলবার রাতে আকাশসীমা লঙ্ঘন করে আফগানিস্তানে প্রকাশ করে পাকিস্তান সামরিক বাহিনী। এরপর সীমান্তবর্তী কুনার, খোস্ত এবং পাকতিকা প্রদেশে ঘুমন্ত বেসামরিক নাগরিকদের অতর্কিত হামলা চালায়।

তবে হামলা নিয়ে তালেবানদের এমন অভিযোগের বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইসলামাবাদ। যদিও দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের দাবি, পাকিস্তানের বিরুদ্ধে তৎপরতা চালানো সন্ত্রাসীদের অবস্থান ও স্থাপনা লক্ষ্য করে এ বিমান হামলা চালিয়েছে ইসলামাবাদ।

এসএস