বিপর্যয় শেষই হচ্ছে না ভারতের বিভিন্ন রাজ্যে, ১৩ জেলায় জারি রেড অ্যালার্ট

ভারতের বন্যা
এশিয়া
বিদেশে এখন
0

বর্ষায় বিপর্যয় শেষ হচ্ছে না ভারতের বিভিন্ন রাজ্যে। আসামে প্রায় দুই সপ্তাহের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০ জনে। গুজরাটে ১৩ জেলায় জারি সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা রেড অ্যালার্ট।

এরই মধ্যে তীব্র ভারী বৃষ্টির কবলে পড়েছে পশ্চিমাঞ্চলীয় রাজ্যটি। সুরাটে আজ (শুক্রবার, ৩১ জুলাই) বেলা ১২টার মধ্যে রেকর্ড করা হয় আট ইঞ্চি বৃষ্টিপাত। টানা বৃষ্টির কারণে বিভিন্ন শহরে দেখা দিয়েছে জলাবদ্ধতা, যানজটে স্থবির জনজীবন।

আগামীকাল (শনিবার, ১ আগস্ট) পর্যন্ত রাজ্যটিতে অতিবর্ষণের আভাস ভারতের আবহাওয়া বিভাগের। পূর্বের ওড়িশায় বন্যা পরিস্থিতির কোনো উন্নতি নেই।

১৩ জেলায় আট লাখ মানুষ ক্ষতিগ্রস্ত, পানিবন্দি আড়াই লাখের বেশি। দেবী নদীতে বিপৎসীমার উপর দিয়ে বইছে পানি।

আরও পড়ুন:

বৈতরণী ও ভার্গবি নদীতেও বিপজ্জনকভাবে বাড়ছে পানি। দক্ষিণপূর্বের আসাম রাজ্যে এখনও পানিবন্দি আট জেলার দুই লাখের বেশি মানুষ। নষ্ট হয়েছে সাড়ে ৪শ’ গ্রামের ১৭ হাজার হেক্টরের বেশি কৃষিজমি।

ধানসিঁড়ি নদীতে পানির উচ্চতা বাড়তে থাকায় গতকাল (বৃহস্পতিবার, ৩০ জুলাই) রাতে উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করে প্রশাসন। পশ্চিমবঙ্গের দক্ষিণে নিম্নচাপ কাটলেও থামছে না বৃষ্টি।

কলকাতাসহ একাধিক জেলায় ঝড়ের আভাস। অন্যদিকে উত্তরের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে জারি করা হয়েছে অতি ভারী বৃষ্টি ও ভূমিধস সতর্কতা।

এসএস