দাবানলের তাণ্ডবে স্পেনে বাড়ছে প্রাণহানি ও উৎকণ্ঠা

স্পেনের দাবানল
ইউরোপ
বিদেশে এখন
0

স্পেনে দাবানলে পুড়ে প্রাণহানি হয়েছে অন্তত ১২ জন। নিখোঁজ রয়েছে ১৯ জন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যুতের লাইন ছিঁড়ে বনাঞ্চলে আগুন ধরে যায়। এতে গাড়ির ভেতর থেকে দগ্ধ কয়েকজনের মরদেহ উদ্ধার করে কর্মীরা। এদিকে প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তাপপ্রবাহে দাবানল ছড়িয়ে পড়েছে স্পেন, ফ্রান্স ও পর্তুগালের বিভিন্ন অঞ্চলে। নিয়ন্ত্রণে কাজ করছে শত শত দমকলকর্মী। নিরাপত্তার জন্য বাড়িঘর ছেড়ে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে কয়েক হাজার মানুষকে।

দক্ষিণ ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যেই ভয়াবহ দাবানলে পুড়ছে স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের আলমেরিয়া প্রদেশের লস গায়ার্দোস এলাকা। এতে হতাহত হয়েছে বেশ কয়েকজন। প্রদেশটির আঞ্চলিক সরকার জানায়, কয়েকজনের দগ্ধ মরদেহ গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিদ্যুতের লাইন ছিঁড়ে আগুনের সূত্রপাত। তবে আগুন লাগার কারণ এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তাপপ্রবাহে স্পেন, ফ্রান্স ও পর্তুগালের বিভিন্ন এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন শত শত দমকলকর্মী। নিরাপত্তার জন্য বাড়িঘর ছেড়ে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার মানুষকে।

দমকল কর্মকর্তা কার্লোস কাবালেরো বলেন, ‘দাবানলের ভয়াবহতা দেখে সাধারণ মানুষকে নিরাপদে সরিয়ে নিচ্ছি। এরমধ্যেই জলকামান দিয়ে আগুন নেভানোর চেষ্টা চলছে।’

আরও পড়ুন:

গেলো মে মাসে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘোষণা দিয়েছিলেন, গ্রীষ্মকালীন দাবানল মোকাবিলায় এবার দেশের ইতিহাসের সবচেয়ে বড় জরুরি ব্যবস্থা মোতায়েন করা হবে। দেশটির সামরিক জরুরি ইউনিট জানায়, লস গায়ার্দোসের আগুন নিয়ন্ত্রণেও অংশ নেবেন তারা।

চলতি বছরের জুনে ১৯৫০ সালের পর সর্বোচ্চ গড় দৈনিক তাপমাত্রা রেকর্ড করে স্পেন। দেশটির কিছু এলাকায় তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছানোর পূর্বাভাস দেয়া হয়েছিল।

ইউরোপিয়ান ফরেস্ট ফায়ার ইনফরমেশন সিস্টেম এর তথ্য অনুযায়ী, গেল বছর স্পেনে ৩ লাখ ৯৩ হাজার হেক্টরের বেশি এলাকা দাবানলে পুড়ে যায়। যা ২০০৬ থেকে ২০২৪ সালের গড়ের তুলনায় ছয় গুণেরও বেশি।

এদিকে তীব্র তাপপ্রবাহে পুড়ছে ফ্রান্স। জারি রয়েছে সর্বোচ্চ সতর্কতা। তীব্র এই তাপমাত্রায় শুকিয়ে গেছে দেশটির লেয়ের নদীর পানি।

সামনের দিনগুলোতে ইউরোপে তাপপ্রবাহ ও দাবানলের ভয়াবহতা আরও বাড়বে বলে সতর্কবার্তা বিশেষজ্ঞদের।

এসএস