ইরানের তাবরিজে আবাসিক এলাকা ও পার্কে হামলায় নিহত ৬

তাবরিজের আবাসিক এলাকায় হামলা
মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
1

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক বিমান হামলায় ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজে হামলার ঘটনা ঘটে বলে জানা যায়। ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের সংকট ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মাজিদ ফারশি বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তাবরিজ শহরে দু’টি প্রাণঘাতী হামলা হয়েছে। এ হামলায় ছয়জন নিহত হয়েছে আরও বেশ কয়েকজন আহত হয়েছে।

মাজিদ ফারশি জানান, মারজদারান এলাকার একটি আবাসিক ইউনিটে হামলায় চারজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। অন্যদিকে, রাবে রাশিদি এলাকার একটি পার্কে অন্য একটি হামলায় আরও দু’জন নিহত হয়েছেন।

আরও পড়ুন:

এ দাবির সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং এ বিষয়ে মার্কিন বা ইসরাইলি কর্মকর্তাদের কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

জেআর