লেবাননে ইসরাইলি ‘বর্বর’ হামলায় ৮৯ জনের মৃত্যু, আহত ৭ শতাধিক: স্বাস্থ্য মন্ত্রণালয়

লেবাননে ইসরাইলের হামলা
মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
1

লেবাননে ইসরাইলের ‘বর্বর’ হামলায় ৮৭ জন নিহত এবং ৭০০-এরও বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রাথমিক তথ্যের ভিত্তিতে লেবানন আল জাজিরাকে এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির মাত্র কয়েক ঘণ্টা পরেই বৈরুতে চালানো বড় ধরনের হামলাকে লেবাননের পার্লামেন্ট স্পিকার এটিকে ‘পুরাদস্তুর যুদ্ধাপরাধ’ বলে নিন্দা জানিয়েছেন।

স্পিকার নাবিহ বেরি বলেন, ‘এ হামলাগুলো বৈরুতের দক্ষিণ শহরতলি, বেকা উপত্যকার বিশাল এলাকা, মাউন্ট লেবানন, সিডন এবং দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি গ্রামকে লক্ষ্য করে চালানো হয়েছে। এর ফলে ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে শত শত বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘আজকের এ অপরাধ আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি বড় পরীক্ষা এবং সমস্ত আন্তর্জাতিক আইন, নিয়ম ও কনভেনশনের প্রতি একটি প্রকাশ্য চ্যালেঞ্জ, যা ইসরাইল বেসামরিক নাগরিকদের ক্রমাগত লক্ষ্যবস্তু করার মাধ্যমে লঙ্ঘন করে চলেছে।’

তিনি লেবাননের রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক নেতাদের ক্ষতিগ্রস্তদের পাশে ‘ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ানোর’ আহ্বান জানান।

লেবাননের বিরুদ্ধে ইসরাইলের এ অভিযানকে তিনি ‘নির্মূল করার যুদ্ধ’ এবং ‘ইসরাইলি হত্যাযন্ত্রের নৃশংসতা’ হিসেবে বর্ণনা করেন।

এসএস