যুক্তরাষ্ট্র ও ভ্যাটিকানের বিরোধ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পোপ লিও’র মধ্যে চলমান বিরোধ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি মার্কিন নেতার মন্তব্যের নিন্দা করেছেন।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোপ লিও’র উদ্দেশে লিখেছেন, ‘হিজ হোলিনেস পোপ চতুর্দশ লুই, ইরানের পক্ষ থেকে আমি আপনার এই অপমানের নিন্দা জানাই। সেই সঙ্গে ঘোষণা করছি, শান্তি ও ভ্রাতৃত্বের নবী যিশুর অবমাননা কোনো মুক্ত মানুষের কাছেই গ্রহণযোগ্য নয়। আমি দোয়া করি, আল্লাহ আপনার সম্মান সমৃদ্ধি আরও বাড়িয়ে দিক।’

আরও পড়ুন:

এর আগে সোমবার, পোপ লিও ট্রাম্পের সমালোচনার জবাবে বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধের বিষয়ে ভ্যাটিকান যে শান্তি ও সমঝোতার আহ্বান জানাচ্ছে, তা বাইবেলের শিক্ষা থেকেই এসেছে।’

বিবিসি’র মার্কিন অংশীদার সিবিএস নিউজের প্রতিবেদনের এ খবর প্রকাশ করা হয়েছে।

এসএস