লেবানন-ইসরাইল যুদ্ধবিরতি বাড়লো ৩ সপ্তাহ

ডোনাল্ড ট্রাম্প
মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

লেবানন ও ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৩ সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে। হোয়াইট হাউজে দুই পক্ষের উচ্চপর্যায়ের বৈঠকের পর বিষয়টি নিশ্চিত করেন ট্রাম্প।

সামাজিক মাধ্যমে তিনি জানান, তাদের মধ্যে শান্তি প্রতিষ্ঠার খুব ভালো সম্ভাবনা রয়েছে। হিজবুল্লাহর হাত থেকে রক্ষার জন্য লেবানন সরকারকে সাহায্য করবে যুক্তরাষ্ট্র। শিগগিরই ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্টকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানাবেন ট্রাম্প।

আরও পড়ুন:

গত সপ্তাহে ওয়াশিংটনে নিযুক্ত ইসরাইল ও লেবাননের রাষ্ট্রদূতদের আলোচনার পর ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়। যা আগামী রোববার শেষ হয়ার কথা। তবে এর আগেই বাড়লো যুদ্ধবিরতির মেয়াদ।

এ যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। এদিকে, ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী বলছে, দখলদার বাহিনীর বিরুদ্ধে তাদের প্রতিরোধ করার অধিকার রয়েছে।

জেআর