ইরান যুদ্ধ শেষের আশায় ট্রাম্প; উত্তেজনা কাটেনি হরমুজে

হরমুজ প্রণালি, ডোনাল্ড ট্রাম্প
মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ। যুক্তরাষ্ট্র, ইরান ও ওমান হরমুজ প্রণালি ফের চালুর বিষয়ে সমঝোতায় পৌঁছেছে। তবে চুক্তি হলেও হরমুজের নিয়ন্ত্রণ তেহরানের হাতেই থাকবে, দাবি ইরানের। অন্যদিকে সৌদি যুবরাজ বিন সালমান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ফোনে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও লোহিত সাগরে হুথিদের হামলার বিষয়ে আলোচনা করেছেন। এর মধ্যে যৌথ মহড়ায় সফলভাবে অ্যারো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করেছে ইসরাইল-যুক্তরাষ্ট্র। এদিকে হরমুজ প্রণালির কাছে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে।

বড় ধরনের সামরিক হামলা আপাতত স্থগিত। বর্তমানে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত একটি অনিশ্চিত ও দীর্ঘস্থায়ী কূটনৈতিক অচলাবস্থা এবং নিয়ন্ত্রিত উত্তেজনার পর্যায়ে রয়েছে। পূর্ণাঙ্গ শান্তি চুক্তি বা স্থায়ী সমাধান না হলেও হরমুজ প্রণালি ফের চালু করতে একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হয়ে উঠেছে ওমান।

জটিল এই ভূরাজনৈতিক প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছে, খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ। যুক্তরাষ্ট্র, ইরান ও ওমান হরমুজ প্রণালি ফের চালুর বিষয়ে সমঝোতায় পৌঁছেছে।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, খুব শিগগিরই ইরান যুদ্ধ শেষ হতে চলেছে। আমার মনে হয় না ইরান আর বেশিদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে।’

তবে ইরানের গণমাধ্যমগুলো বলছে, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিস্তারিত সংসদে জানানোর পর চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। এছাড়া হরমুজ নিয়েও দরকষাকষি চালাচ্ছে আইআরজিসি। চুক্তি হলেও হরমুজের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখার লক্ষ্যে চাপ দিচ্ছে তেহরান।

আরও পড়ুন:

দেশটির সংসদীয় কমিটি হরমুজের নীতিমালার একটি বিল পাশ করতে চায়। সেখানে মার্কিন, ইসরাইলি জাহাজকে বিধিনিষেধ লঙ্ঘনে পণ্যমূল্যের ২০ শতাংশ পর্যন্ত জরিমানার বিধান রাখা হবে। বীমা, জ্বালানি সরবরাহসহ বিভিন্ন পরিষেবার জন্যও জাহাজগুলোকে টোল দিতে হবে।

এদিকে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো সৌদি আরবে হামলার প্রস্তুতি নিচ্ছে বলে খবর প্রকাশিত হওয়ার পর সৌদি যুবরাজ বিন সালমান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ফোনে কথা বলেছেন। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও লোহিত সাগরে সৌদি লক্ষ্যবস্তুতে হুথিদের হামলার বিষয়ে তাদের আলোচনা হয়। এ অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত ও স্থিতিশীলতা আনতে, খুব শিগগিরই তিনপক্ষের একটি আলোচনার সম্ভাবনা রয়েছে।

এর মধ্যে বৃহস্পতিবার যৌথ মহড়ায় সফলভাবে অ্যারো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করেছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। ইন্টারসেপ্টর সিস্টেম আধুনিক করতে ইসরাইলের মিসাইল ডিফেন্স অর্গানাইজেশন ও মার্কিন মিসাইল ডিফেন্স এজেন্সি পরীক্ষাটি পরিচালনা করে। এটি দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে ইসরাইলের প্রধান প্রতিরক্ষা ব্যবস্থা।

হরমুজে উত্তেজনা প্রশমনের আশা বাড়লেও সামুদ্রিক পরিবহন ও মধ্যপ্রাচ্যের তেল সরবরাহের ঝুঁকি এখনও রয়ে গেছে। বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ২.৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৭.২৯ ডলারে পৌঁছেছে।

এসএস