হামাসের হামলা ও অপহরণের ঘটনায় নেতানিয়াহু সরকারের ব্যর্থতাকে দায়ী করে স্বাধীন তদন্তে প্রাথমিক অনুমোদন দিয়েছে বিরোধীদের নিয়ন্ত্রণে থাকা নেসেট।
একটি রাষ্ট্রীয় কমিশন প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে ভোটাভুটি হয়। বিলের পক্ষে ৬৫ জন এবং বিপক্ষে ৫০ জন আইনপ্রণেতা ভোট দেন।
স্বাধীন তদন্তের বিরোধিতা করে নেতানিয়াহু ক্ষমতাসীন সরকারকে তদন্তভার দেয়ার দাবি জানান।
এদিকে আলাদা একটি বিলে ইসরাইলি প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ এবং ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হলে তাদের পদে থাকা নিষিদ্ধ করার প্রস্তাব দেয়া হয়।
তবে এটিকে রাজনৈতিক নির্মূলের হাতিয়ার হিসেবে বর্ণনা করেছেন নেতানিয়াহু। টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি বলেন, কোনো দেশের গণতন্ত্রে এমন ব্যবস্থা নেই





