আলবেনিয়া বিক্রির অভিযোগে বাড়ছে জনঅসন্তোষ, বিক্ষোভে অস্থির ৩ দেশে জনজীবন

আলবেনিয়ায় বিক্ষোভ
উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

ট্রাম্প জামাতা জেরিড ক্রশনারের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল আলবেনিয়া। বিলিয়ন ডলার প্রজেক্টের নামে ক্ষমতাসীন সরকার আলবেনিয়াকে বিক্রি করে দিচ্ছে বলে অভিযোগ দেশটির সাধারণ নাগরিকদের। এদিকে শিক্ষানীতি সংস্কারের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে ব্রাসেলসে। গেলো কয়েকদিনের সরকারবিরোধী বিক্ষোভে অক্সিজেন সংকটে বলিভিয়ার নবজাতক হাসপাতাল।

গ্রিনল্যান্ড ও পানামা খাল দখলে যখন মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন তারই জামাতা জেরিড ক্রুশনার বিলিয়ন ডলারের প্রজেক্টের নামে বিক্রি করে দিচ্ছে আলবেনিয়া। এমন অভিযোগে গেলো কয়েকদিন ধরেই ট্রাম্প জামাতার ওপর ক্ষোভে ফুঁসছে সেখানকার সাধারণ মানুষ। সেই ক্ষোভ গড়িয়েছে রাজপথে।

গতকাল (বৃহস্পতিবার, ৫ জুন) জেরিড ক্রশনারের বিলাসবহুল পরিকল্পনা বাতিলের দাবিতে বিক্ষোভ করে কয়েক হাজার মানুষ। সেসময় দেশটির ক্ষমতাসীন প্রধানমন্ত্রী ইডি রামার কার্যালয় ঘেরাও করে তারা। এমনকি দেশ বিক্রির ষড়যন্ত্রের অভিযোগে তার পদত্যাগ দাবি করে আন্দোলনকারীরা।

আন্দোলনকারীদের মধ্যে একজন বলেন, ‘আলবেনিয়া বিক্রির জন্য নয়। এখানকার নাগরিক সিদ্ধান্ত নেবে আলবেনিয়ার বিষয়ে। দুর্নীতিবাজ রাজনীতিবিদরা দেশের সম্পদ বিক্রি করার পায়তারা করছে।’

আরও পড়ুন:

অন্য একজন বলেন, ‘ক্ষমতাসীন সরকার ব্যাপক দুর্নীতি করছে। তাদের পদত্যাগ করতে হবে।’

আলবেনিয়ার অ্যাড্রিয়াটিক উপকূলীয় ১৬০ কোটি ডলার বিনিয়োগে উন্নয়ন প্রজেক্ট চালু করেছেন ট্রাম্প জামাতা জেরিড ক্রুশনার। যা পরিবেশের ভয়াবহ ক্ষতি করবে বলে দাবি সেখানকার বাসিন্দাদের। এরইমধ্যে শুরু হয়েছে তার এই প্রজেক্টের কাজ।

বেলজিয়াম

পরিকল্পিত শিক্ষা নীতির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস। রাজপথে বিক্ষোভকারীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়ায় দাঙা পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছোড়া হয় টিয়ার গ্যাস।

লিবিয়া

লিবিয়ায় অনুপ্রবেশকারীদের হটাতে দেশটির রাজধানী ত্রিপোলির জাতিসংঘ কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন কয়েকশ’ নাগরিক। দাবি, ইউরোপে যাওয়ার পথ হিসেবে লিবিয়াকে ব্যবহার করে অনেকে। এসব অনুপ্রবেশকারীরা লিবিয়ার পরিবেশ নষ্ট করছে।

আরও পড়ুন:

বিক্ষোভকারীদের মধ্যে একজন বলেন, ‘লিবিয়ান পরিবার এসব অনুপ্রবেশকারীদের জন্য হুমকির মধ্যে রয়েছে। তার শহরের পরিবেশ নষ্ট করছে।’

বলিভিয়া

গেলো কয়েকদিন ধরেই সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল বলিভিয়া দেশটির প্রেসিডেন্ট রুদ্রিগো পাজের পদত্যাগের দাবিতে রাজধানী লা পাজ রণক্ষেত্রে পরিণত হয়। বিক্ষোভের জেরে বলিভিয়ায় জরুরি সহায়তা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছে ওয়াশিংটন।

আরও পড়ুন:

কয়েকদিনের অবরোধে দেশটির রাজধানীর বেশ কয়েকটি হাসপাতালে দেখা দিয়েছে অক্সিজেনের সংকট। এতে নবজাতক শিশুদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।

এসএস