আজ (মঙ্গলবার, ৩ নভেম্বর) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি ভূষণ মাধ্যমিক বিদ্যালয় মাঠে জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক ইসরাইল হোসেন জীবনের জানাজা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি বলেন, ‘এই সরকারকে জামায়াত ও এনসিপি কোনো প্রকার সহযোগিতা করছে না। তারা অসহযোগিতা করে রাষ্ট্রদ্রোহী অপরাধ করছে।’
আরও পড়ুন:
গার্মেন্টস খাতের চলমান অসন্তোষের প্রসঙ্গ তুলে রাশেদ খাঁন অভিযোগ করে বলেন, ‘গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে আওয়ামী লীগের যে অপতৎপরতা দেখা যাচ্ছে, তার দায় জামায়াত আমিরকেও নিতে হবে।’
এসময় আওয়ামী লীগের কর্মকাণ্ডকে ‘হিংসাত্মক’ হিসেবে উল্লেখ করেন রাশেদ খাঁন। তিনি জামায়াতের আমিরের বিরুদ্ধে আওয়ামী সহিংসতাকে উসকে দেয়ার অভিযোগও তোলেন এবং তাকে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
এছাড়া একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তি এক হয়ে বর্তমান সরকারকে ব্যর্থ করার অপচেষ্টা করছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।





