এসময় পুলিশ বাধা দিলে ধাক্কাধাক্কি এবং সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাসও ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনী। বিক্ষোভবারীরা জানায়, ২০২২ সালের পর থেকে দেশটিতে ন্যূনতম মজুরি আর বাড়ানো হয়নি। বর্তমানে মাসিক ন্যূনতম বেতন ১৩০ বলিভার, যার মূল্য মাত্র কয়েক সেন্টের সমান। জীবনযাত্রার ব্যয় মেটানোর জন্য তা পর্যাপ্ত নয়।
আরও পড়ুন:
এদিকে আগামী ১ মে থেকে শ্রমিকদের বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। তবে কতটা বাড়ানো হবে- তা এখনও স্পষ্ট করেননি তিনি।




