এসময় তিনি জানান, ভয়াবহ এ ভূমিকম্পে আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন। এছাড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ১ লাখ ২৮ হাজার ৩২৪টি পরিবারকে সহায়তা করেছে কর্তৃপক্ষ।
পাশাপাশি ২১ হাজারের বেশি মানুষকে আশ্রয় দেয়ার জন্য বানানো হয়েছে শতাধিক অস্থায়ী ক্যাম্প। এদের মধ্যে প্রায় ১৮ হাজারের কাছাকাছি মানুষের স্থায়ী কোনো আবাসস্থল নেই বলেও জানান রদ্রিগেজ।
তিনি বলেন, ‘জোড়া এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে ৮৫৬টি ভবন। এগুলোর মধ্যে ১৯০টি ভবন একেবারেই বিধ্বস্ত হয়ে পড়েছে।’
এদিকে জাতিসংঘের ধারণা, মর্মান্তিক এ ভূমিকম্পে এখনও নিখোঁজ থাকতে পারে প্রায় ৫০ হাজার মানুষ। এদের অধিকাংশ ধসে যাওয়া ভবনের নিচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক এ সংস্থাটি।





