সহকারী অফিসার পদে নিয়োগ দেবে এসিআই

এসিআই ও চাকরির বাজার
চাকরির বাজার
0

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসিআই গ্রুপ। প্রতিষ্ঠানটির কাস্টমার সার্ভিসেস (ডিস্ট্রিবিউশন) বিভাগে সহকারী অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ মে পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

এ পদে আবেদন করতে প্রার্থীর বয়স অবশ্যই ২২ থেকে ৩৫ বছরের মধ্যে থাকতে হবে। এই পদে চাকরির বেতন প্রতি মাসে ১৪৬২৫ টাকা নির্ধারিত।

পদের নাম: সহকারী অফিসার (কাস্টমার সার্ভিসেস)

পদসংখ্যা: নির্ধারিত নয়

আরও পড়ুন:

আরও চাকরির খবর:

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিস

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো জায়গা

এই পদে আবেদন করতে প্রার্থীর যেকোনো বিভাগ থেকে স্নাতক ডিগ্রি থাকলেই চলবে। নির্বাচিত প্রার্থীরা প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, পারফরম্যান্স বোনাস, ইনস্যুরেন্স এবং প্রফিট শেয়ারসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।

এসএইচ