ধোবাউড়ায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আরও ২ আসামি আদালতে

ময়মনসিংহ
দুই আসামি
আইন ও আদালত
2

ময়মনসিংহের ধোবাউড়ায় ৫ বছর বয়সী শিশু নিছামনিকে গণধর্ষণের পর নদীতে ফেলে হত্যা মামলার আসামি সায়েম ও মারুফকে আদালতে তোলা হয়েছে। আজ (বুধবার, ১৭ জুন) বিকাল সাড়ে চারটার দিকে কড়া নিরাপত্তায় তাদের আদালতে আনা হয়। এনিয়ে এ নৃশংস ঘটনায় জড়িত চারজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গতকাল (মঙ্গলবার, ১৬ জুন) ধোবাউড়া থেকে গ্রেপ্তারকৃত দুইজনকে জিজ্ঞাসাবাদ নিছামনি ধর্ষণ ও হত্যার ঘটনায় তাদের জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এর আগে গতকাল অপর দুই আসামি আরিফ ও রাকিব আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

রোবাবার (১৪ জুন) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়ার টাংঙ্গাটি গ্রামের ৫ বছরের শিশু নিছামনি নিখোঁজের পর বাড়ির পাশের কংস নদী থেকে উদ্ধার করা হয় তার মরদেহ। দাফনের জন্য গোসল করানোর সময় ধর্ষণের পর হত্যার বিষয়টি ধরা পড়ে।

জেআর