আজ (মঙ্গলবার, ৭ জুলাই) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চে পঞ্চদশ সংশোধনীর এ আপিল শুনানি অনুষ্ঠিত হয়।
তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিয়ে বাতিল করা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানিতে রিটকারি আইনজীবী আদালতে পুরো পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়েছেন। তবে তিনি মনে করেন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের অংশ রাখা যেতে পারে।
আরও পড়ুন: স্কুলপর্যায়ে শিশুদের বই পড়া কর্মসূচি শিগগিরই চালু করবে সরকার: ডা. জাহেদ
পৃথক দু’টি রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে ২০২৪ সালের ১৭ ডিসেম্বর পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ অসাংবিধানিক ও বাতিল করে রায় দেয় হাইকোর্ট। এ রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ফেরার পথ খুললেও কিছু জটিলতা থেকে যাওয়ায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পৃথক তিনটি আপিল হয়। সেই আপিলই শুনানির জন্য আদালতে উঠেছে।
শুনানিতে পক্ষভুক্ত হয়েছে বিএনপি ও জামায়াত। ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পাশ হয়েছিলো পঞ্চদশ সংশোধনী। জামায়াত ও বিএনপি ছাড়াও সুপ্রিমকোর্টের কয়েকজন আইনজীবী পঞ্চদশ সংশোধনী বাতিলের পক্ষে যুক্তি উপস্থাপন করেছেন।





