মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমন (২৫) ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মৃত মো. মুসার ছেলে।
পুলিশ সূত্র জানায়, তিনি প্রথমে কারারুদ্ধ সন্ত্রাসী সাজ্জাদ হোসেনের গ্রুপে যুক্ত হন। পরে সাজ্জাদ হোসেন গ্রেপ্তার হলে ওই গ্রুপের নেতৃত্ব ডেভিড ইমনের হাতে আসে। পরবর্তী সময়ে বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর গ্রুপের দ্বিতীয় শীর্ষ ব্যক্তি (সেকেন্ড ইন কমান্ড) হিসেবে সক্রিয় হন তিনি।
আরও পড়ুন:
পুলিশের দাবি, এরপর চট্টগ্রামে সংঘটিত একাধিক হত্যাকাণ্ডে ডেভিড ইমনের নাম উঠে আসে। তার বিরুদ্ধে বাকলিয়া ও চান্দগাঁওয়ের দুটি জোড়া হত্যা (ডাবল মার্ডার), যুবদল নেতা মাসুদুল হক চৌধুরী হত্যা, চাঁদাবাজিসহ দেড় ডজনের বেশি মামলা রয়েছে।
এর আগে গত বুধবার যশোর সীমান্ত দিয়ে দেশ ছাড়ার চেষ্টার সময় ডেভিড ইমনকে তিন সহযোগীসহ আটক করে পুলিশ।





