শাপলা চত্বর হত্যা মামলায় ১০ আসামি ট্রাইব্যুনালে হাজির

শাপলা চত্বরে পুলিশের অবস্থান
দেশে এখন
আইন ও আদালত
0

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় ১০ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ (সোমবার, ২৩ নভেম্বর) সকালে কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের ট্রাইব্যুনালে নেয়া হয়।

তাদের মধ্যে হাসানুল হক ইনু, আবদুল লতিফ সিদ্দিকীসহ আরও অনেকে রয়েছেন। নিরাপত্তাজনিত কারণে ভার্চুয়ালি হাজিরা দেবেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান।

ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ গঠনের উপর আসামিপক্ষের শুনানি হওয়ার দিন ধার্য রয়েছে।

গত ১২ নভেম্বর মামলার ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। এ মামলায় আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জন।

এএইচ