রাজধানীর কারওয়ান বাজারের ট্রাকে ট্রাকে ঢুকছে শীতকালীন হরেক রকমের সবজি। সরবারহ ভালো থাকায় শীতকালীন সবজি দাম তুলনামূলক কম। ফুলকপি ১০ থেকে ৩০টাকা, বাঁধাকপি ২০ থেকে ৪০, মুলা ২০ থেকে ২৫, বেগুন ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহের তুলনায় ১০ থেকে ১৫ টাকা কম।
বিক্রেতারা জানান, ফুলকপি ৩০ টাকা থকে বিক্রি শুরু হয়েছে। তবে বর্তমানে ১৫ থেকে ১০ টাকাতেও বিক্রি হচে।ছ ফুলকপি।
গত সপ্তাহের মতোই বয়লার মুরগির দাম ১৬০ থেকে ১৭০ এবং সোনালি ২৯০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। একইচিত্র রাজধানীর মাছের মাজারের। তবে ডিম গত সপ্তাহ থেকে ১০ টাকা কমে প্রতি ডজন মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৩০ টাকায়।
মুরগি বিক্রেতারা জানান, বয়লার মুরগি এই সপ্তাহে বিক্রি হচ্ছে ১৭০ টাকাতে। গতসপ্তাহেও একই দামে বিক্রি হয়েছে।
এদিকে, বৈরী আবহাওয়ায় সকাল থেকে বাজারে ক্রেতা তুলনামূলনক কম। কাঙ্ক্ষিত বিক্রি না হওয়ায় কিছুটা হতাশ বিক্রেতারা।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে বাজার মনিটরিং আরও জোরদার করা দাবি সাধারণ মানুষের





