আজ (শনিবার, ৩০ নভেম্বর) সকাল নয়টা থেকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়।
নসরুল হামিদ মিলনায়তনে মোট ২০টি বুথ স্থাপনের মাধ্যমে চলে ভোটগ্রহণ। নির্বাচন উপলক্ষ্য সকাল থেকে ডিআরইউ প্রাঙ্গণ ভোটার ও সাধারণ প্রার্থীদের পদচারণায় ছিল মুখর।
২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির এ নির্বাচনে মোট ২১টি পদের বিপরীতে চার জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।
বাকি ১৭ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩১ জন।এর মধ্যে সভাপতি পদে তিন জন, সাধারণ সম্পাদক পদে চার জন, সাংগঠনিক সম্পাদক পদে চার জন প্রার্থী রয়েছেন। সন্ধ্যা নাগাদ ফল জানা যাবে।



 or Benjamin Netanyahu (right) are projected to win enough seats for a majority-320x167.webp)

