ঈদ ঘিরে জমে উঠছে রাজধানীর শপিংমলগুলো

ক্রেতাদের সরগমে জমে উঠছে শপিংমলগুলো
দেশে এখন
1

ঈদ ঘিরে ধীরে ধীরে জমে উঠছে রাজধানীর শপিংমলগুলো। বড় বড় মার্কেট ও শপিংমলে চোখে পড়ার মতো ভিড় দেখা যাচ্ছে ক্রেতাদের। বিগত সময়ের মতো এবারও পোশাকে রয়েছে ভিন্নতা ও নতুনত্ব। সন্তুষ্ট বিক্রেতারা তবে পোশাকের দরদাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ক্রেতাদের মাঝে।

রাজধানীর শপিংমল, বিপণি-বিতানগুলোতে জমতে শুরু করেছে ঈদের কেনাকাটা। নগরীর আভিজাত্যপূর্ণ বিভিন্ন শপিংমলগুলোতে মানুষের সমাগম বাড়ছে, বিক্রি হচ্ছে নতুন পোশাক।

রাজধানীর বসুন্ধরা শপিংমল, সীমান্ত স্কয়ার, নিউ মার্কেটে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। বিভিন্ন ধরনের দেশি-বিদেশি আকর্ষণীয় পোশাকের পাশাপাশি নারী তরুণীদের পছন্দের শীর্ষে রয়েছে নানারকম শাড়ি, টপস, লেহেঙ্গাসহ আরামদায়ক সুতি পোশাক। আর পুরুষদের পছন্দের তালিকায় রয়েছে শার্ট, টি-শার্ট, জিন্স, ট্রাউজার, পাঞ্জাবিসহ বাহারি পোশাক।

আরও পড়ুন:

ক্রেতারা বলছেন, ভিড় এড়াতে রমজানের শুরুতেই কেনাকাটা সেরে নিচ্ছেন তারা। তবে পোশাকের দরদাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

ক্রেতারা জানান, শুরুতে কেনাকাটা করলে ভালোভাবে কেনাকাটা করা যায়। আর পছন্দমতো কেনা যায়।

বিক্রেতারা বলছেন, শুরুতে বেচা-বিক্রি কিছুটা কম থাকলেও আগামী সপ্তাহ থেকে ক্রেতার সংখ্যা বাড়বে বলে আশা তাদের।

বিক্রেতারা জানান, এখনো একটু কম আসছে ক্রেতারা। বিশেষ করে মেয়েরা আসছে কেনাকাটা করার জন্য। ১৫ রমজান শেষ হলে বিক্রি আরও বাড়বে।

রমজান উপলক্ষ্যে সাধারণত শপিংমলগুলো বেলা ১১টা থেকে মধ্যরাত অব্দি খোলা থাকে।

জেআর