মানবাধিকার কমিশনের চেয়ারপারসনের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালকের সাক্ষাৎ

মানবাধিকার কমিশনের চেয়ারপারসনের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালকের সাক্ষাৎ
দেশে এখন
0

জাতীয় মানবাধিকার কমিশন কার্যালয়ে কমিশনের চেয়ারপারসন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক শাহ্ আসিফ রহমান। এসময় কমিশনের কমিশনাররা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে মানবাধিকার বিষয়ক জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে চলমান কার্যক্রম, জাতিসংঘের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার সুযোগ ও পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ মানবাধিকার বিষয়সমূহ, বিশেষত রোহিঙ্গা সংকটের মানবিক ও মানবাধিকার বিষয়গুলো, পারস্পরিক সহযোগিতা জোরদার এবং টেকসই সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়।

আরও পড়ুন:

এছাড়া আলোচনায় জাতিসংঘের ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ (ইউপিআর) প্রক্রিয়ার কার্যক্রমসমূহ বাস্তবায়নে সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে কার্যকর সমন্বয় ও প্রস্তুতি জোরদারের বিষয়েও মতবিনিময় করা হয়।

কমিশনের চেয়ারপার্সন জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫-এ কমিশনের এখতিয়ার ও কর্মপরিধি সম্প্রসারণের বিষয়টি উল্লেখ করেন। অধ্যাদেশটি দ্রুতই আইনে পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময় উভয়পক্ষ মানবাধিকার উন্নয়ন ও সুরক্ষায় বিদ্যমান সহযোগিতা অব্যাহত রাখা এবং ভবিষ্যতে তা আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন।

এসএস