ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১৩৬ মামলা

ডিএমপির লোগো
দেশে এখন
3

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১১৩৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। গতকাল (সোমবার, ২ মার্চ) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

আজ (মঙ্গলবার, ৩ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৯টি বাস, ৪টি কাভার্ডভ্যান, ৮টি সিএনজি ও ১৫টি মোটরসাইকেলসহ মোট ৭০টি; লালবাগ বিভাগে ১৭টি বাস, ১৪টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ৬টি সিএনজি ও ৫টি মোটরসাইকেলসহ মোট ১৭৮টি; মতিঝিল বিভাগে ৪টি বাস, ১টি ট্রাক, ৮টি ক্যাভার্ডভ্যান, ৯টি সিএনজি ও ৪৪টি মোটরসাইকেলসহ মোট ৭৮টি; ওয়ারী বিভাগে ১৮টি বাস, ৩০টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৯টি সিএনজি ও ৪৯টি মোটরসাইকেলসহ মোট ১৫৮টি মামলা হয়েছে।

আরও পড়ুন:

অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৪টি বাস, ৩টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ৪০টি মোটরসাইকেলসহ মোট ১০৯টি; মিরপুর বিভাগে ১৪টি বাস, ৫টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ১৯টি সিএনজি ও ৬৬টি মোটরসাইকেলসহ মোট ১৪৫টি; উত্তরা বিভাগে ৩১টি বাস, ১৫টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৪৫টি সিএনজি ও ৯১টি মোটরসাইকেলসহ মোট ২৭৭টি; গুলশান বিভাগে ১৪টি বাস, ৩টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ৯টি সিএনজি ও ৬৭টি মোটরসাইকেলসহ মোট ১৯১টি মামলা হয়েছে।

এছাড়াও অভিযানকালে মোট ৪২০টি গাড়ি ডাম্পিং ও ২৭০টি গাড়ি রেকার করা হয়েছে।

এসএইচ