গতকাল (মঙ্গলবার, ১৮ মার্চ) থেকে প্রতিটি জেলায় নির্যাতিত পরিবারের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের টাকা পৌঁছে যাচ্ছে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘প্রতি বছরই গুম, খুন ও নির্যাতিত পরিবারের জন্য ঈদ উপহার দেন তারেক রহমান। গত ২০২৫ সাল থেকে জুলাই আন্দোলনে শহিদ পরিবারের মাঝেও যথাসাধ্য চেষ্টা করা হয় ঈদ উপহার পৌঁছে দেয়ার। এবারে নতুন সরকারের এক মাসে অনেক কাজ করছে। ঈদ উপহার বিতরণে একটু দেরি হলেও তারেক রহমান ওনাদেরকে ভুলে যাননি।’
আরও পড়ুন:
প্রসঙ্গত, ২০১৬ সাল থেকেই নির্যাতিত পরিবারের জন্যে রমজান মাসে ‘ঈদ উপহার’ দিয়ে আসছেন তারেক রহমান। এবার প্রায় এক হাজার ৯০০ পরিবার প্রধানমন্ত্রীর ঈদ উপহারের টাকা পাচ্ছে।
এ প্রসঙ্গে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন বলেন, ‘এবার প্রাথমিকভাবে পরিবারগুলোর কাছে ব্যাংক একাউন্ট নেয়ার কাজ শুরু হয়েছিল। তবে সময় কম থাকায় সেভাবে সম্ভব না হলেও অতি দ্রুত সময়ে বিএনপি ও এর অঙ্গসংগঠন এবং আমরা বিএনপি পরিবারের টিমের মাধ্যমে প্রতিটি জেলায় ঈদ উপহারের টাকা পৌঁছে যাচ্ছে।’





