পরিবারসহ মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

পরিবারসহ মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
দেশে এখন
0

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শনিবার, ২১ মার্চ) দুপুরে পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে তিনি কবর জিয়ারত করেন।

এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

এর আগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কূটনীতিক, শিক্ষাবিদসহ দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এর আগে রাজধানী ঢাকায় পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

এসএস