জাতীয় সংসদ অধিবেশনকে সামনে রেখে বৈঠকে বিরোধীদল

বিরোধীদলীয় বৈঠক
দেশে এখন
1

প্রায় ১৩ দিন পর পুনরায় শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনকে সামনে রেখে বৈঠকে বসেছে সংসদের বিরোধীদল। আজ (রোববার, ২৯ মার্চ) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় সভাকক্ষে বিরোধীদলের নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে মুলতবি অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে বলে জানা যায়।

অন্যদিকে, অধিবেশন শুরুর আগে দুপুর দেড়টায় শুরু হয়েছে সরকারি দলের সংসদীয় সভা।

সভার আগে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন এখনো চূড়ান্ত হয়নি। এছাড়া বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদীন জানিয়েছেন, যেসব ২৪টি অধ্যাদেশে এখনো ঐকমত্য হয়নি, সেগুলো নিয়ে আজ বিশেষ কমিটিতে আলোচনা হবে।’

এসএইচ