নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন বিল সংসদে পাশ

আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন
দেশে এখন
0

নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ অধিকতর সংশোধনের জন্য আনীত ‘নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন বিল-২০২৬’ জাতীয় সংসদে উত্থাপনে পর সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। আজ (শুক্রবার, ১০ এপ্রিল) বিকেলে বিলটি পাশ প্রস্তাব সংসদে উত্থাপন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন।

তিনি বলেন, ‘আমি আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ অধিক সংশোধন কল্পে আনীত ‘‘নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন বিল-২০২৬ ’’ এ মহান সংসদে উত্থাপন করছি।’

এরপর ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ‘নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন বিল ২০২৬ মহান সংসদে উত্থাপিত হলো।’

আরও পড়ুন:

পরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীকে সংসদে উত্থাপিত আকারে নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন বিল-২০২৬ অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানান। এরপর মন্ত্রী বিলটি প্রস্তাব করেন। এরপর কণ্ঠভোটে বিবেচনা গৃহীত হয়।

বিলটির ওপর দফাওয়ারি কোনো সংশোধনী না থাকায় বিলের দফাগুলো সংসদের সামনে পেশ করেন ডেপুটি স্পিকার। পরে সর্বসম্মতিক্রমে বিলটি জাতীয় সংসদে পাস হয়।

এসএস