বজ্রপাতে সুনামগঞ্জে ৫ জনসহ চার জেলায় ১০ জনের মৃত্যু

বজ্রপাত
দেশে এখন
1

বজ্রপাতে সুনামগঞ্জে চার উপজেলায় ৫ জনসহ চারটি জেলায় মোট ১০ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ (শনিবার, ১৮ এপ্রিল) এসব মৃত্যুর ঘটনা ঘটে।

সুনামগঞ্জের চার উপজেলায় বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে। দুপুরে তাহিরপুর, জামালগঞ্জ ও ধর্মপাশা উপজেলার পাগনার হাওর, মাটিয়ান হাওর, টগার হাওর ও দিরাই উপজেলার বরাম হাওরে এসব মৃত্যুর ঘটনা ঘটে।

সুনামগঞ্জে নিহতরা হলেন— ধর্মপাশার হাবিবুর রহমান (৩০) ও রহমত উল্লা(১৫); জামালগঞ্জের নাজমুল হোসেন (২৬); তাহিরপুরে আবুল কালাম (২৫) এবং দিরাইয়ের লিটন মিয়া (৩০)।

আরও পড়ুন:

এদিকে নেত্রকোণার আটপাড়ায় ধলার হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে আলতু মিয়া (৬০) নামে আরও এক কৃষকের মৃত্যু হয়। বিকেলে এ তথ্য নিশ্চিত করেন আটপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. শাহ্‌নূর রহমান।

বজ্রপাতে রংপুরের মিঠাপুকুরে ২ জনের মৃত্যু হয়েছে। সেখানে আরও ৫ জন আহত হওয়ার ঘটনাও ঘটে। এছাড়া ময়মনসিংহের গৌরীপুরে এক কৃষক ও গফরগাঁওয়ে আরও একজনের মৃত্যুর খবরও পাওয়া যায়।

এসএইচ