এর মধ্যে বিএনপির ৩৬ জন, জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের ১২ জন এবং স্বতন্ত্র একজন রয়েছেন তালিকায়।
বিএনপির সংরক্ষিত নারী আসনের তালিকায় নিলোফার চৌধুরী মনি, সেলিমা রহমান, নিপুন রায় চৌধুরী, ফাহমিদা হক এবং আন্না মিনজসহ ৩৬ জন নারীর নাম রয়েছে।
আরও পড়ুন:
মারদিয়া মমতাজ, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার, তাসমিয়া প্রধান, মাহমুদা আলম মিতুসহ ১২ জন জামায়াতে ইসলামী ও তাদের জোটের পক্ষ থেকে মনোনীত হয়েছেন।
তবে জামায়াতের এ জোটের পক্ষে মনোনীত প্রার্থীর তালিকায় মনিরা শারমীনের নাম নেই।
এছাড়া সুলতানা জেসমিন নামে একজন স্বতন্ত্রভাবে মনোনয়ন পেয়েছেন।
সংরক্ষিত নারী আসনে ৪৯ বৈধ প্রার্থীর নাম
সংরক্ষিত নারী আসনে বৈধ প্রার্থীর তালিকা |ছবি: সংগৃহীত





