রাজধানীর পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সদরঘাটসহ বিভিন্ন এলাকায় রাতভর ছিলো ফুটবল উৎসব। প্রিয় দলের পতাকা, জার্সি আর মুখে রং মেখে সমর্থকদের উপস্থিতিতে তৈরি হয় বিশ্বকাপের আবহ।
আর্জেন্টিনা গোলের অপেক্ষায় বারবার উল্লাসে ফেটে পড়লেও স্পেনের শক্ত রক্ষণ আর আক্রমণে সেই আনন্দ ধীরে ধীরে ম্লান হয়ে যায়। ম্যাচের একমাত্র গোলের পর স্পেন সমর্থকদের আনন্দে বদলে যায় পুরো পরিবেশ।
আরও পড়ুন:
অন্যদিকে, আর্জেন্টিনা সমর্থকদের অনেকেই নীরবে খেলার স্থান ছেড়ে রওনা হয় বাড়ির পথে। সমর্থকেরা বলেন, প্রিয় দল হারলেও খেলোয়াড়দের লড়াই ছিলো প্রশংসার যোগ্য। ভালো খেলেই অর্জন করেছিলো ফুটবল বিশ্বকাপের ফাইনালের টিকিট।
বিশ্বকাপের শিরোপা নির্ধারণী এই ম্যাচ ঘিরে রাজধানীতে ছিল উৎসবমুখর পরিবেশ। তবে আর্জেন্টিনার পরাজয়ের পর যে পরিমাণ আনন্দ-উল্লাসের প্রত্যাশা ছিলো, তা আর চোখে পড়েনি; বরং স্পেন সমর্থকদের উদযাপনেই শেষ হয় ২০২৬ বিশ্বকাপের ফুটবল উৎসব।
প্রিয় দলের জয় পরাজয় ছাপিয়ে বিশ্বকাপের এই আসর যেন আবারও প্রমাণ করলো— ফুটবল শুধু একটি খেলা নয়, এটি কোটি মানুষের অনুভূতি আর ভালোবাসার আরেক নাম।





