সারা দেশে টিসিবির ট্রাকসেল কার্যক্রম শুরু কাল; ৭২০ ট্রাকে বিক্রি হবে পণ্য

টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম
দেশে এখন
0

পবিত্র ইদুল আযহা ২৬ উপলক্ষে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল (সোমবার, ১০ মে)। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আগামীকাল আগারগাঁও এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করবেন।

সারা দেশে ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ১১ থেকে ২১ মে পর্যন্ত শুক্রবার ব্যতীত বাকি ১০ দিন ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে।

আরও পড়ুন:

ট্রাকসেলের মাধ্যমে প্রায় ২৮ দশমিক ৮০ লাখ উপকারভোগীর নিকট প্রায় ১৩ হাজার ৯৩৯ মেট্রিক টন পণ্য বিক্রয় করা হবে। যে কোনো ভোক্তা ট্রাক থেকে পণ্য ক্রয় করতে পারবেন।

এফএস