পরে নৌবাহিনীর ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে এ তথ্য জানানো হয়।
নৌবাহিনী জানায়, ফ্লোটিং ক্রেন হস্তান্তর উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।
আরও পড়ুন:
আরও জানানো হয়, দেশিয় প্রযুক্তি ও দক্ষ মানবসম্পদের সমন্বয়ে নির্মিত বিএনএফসি বলীয়ান জেটি ও সমুদ্রে অবস্থানরত নৌবাহিনীর জাহাজসমূহের মেরামত, রক্ষণাবেক্ষণ এবং ভারী যন্ত্রপাতি উত্তোলন ও স্থানান্তর কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ৭০ টন উত্তোলন ক্ষমতাসম্পন্ন এ প্ল্যাটফর্মটি নৌবাহিনীর অপারেশনাল ও লজিস্টিক সক্ষমতায় নতুন মাত্রা যোগ করবে।
দেশিয় জাহাজ নির্মাণ শিল্পের বিকাশ, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরতা অর্জনে এটিকে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে উল্লেখ করেছে আইএসপিআর।





