পুলিশ বাহিনীকে জনবান্ধন হিসেবে রূপান্তর করতে পেরেছি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
দেশে এখন
0

পুলিশ বাহিনীকে জনবান্ধন হিসেবে রূপান্তর করতে পেরেছি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ ( সোমবার, ৮ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মানুষের প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করলে পুলিশকে স্বীকৃতি ও সম্মাননা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পুলিশকে নৈতিকভাবে বুস্টআপ করতে চাই। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য অর্পিত দায়িত্ব পালন করতে পারে।’

তিনি বলেন, ‘বিগত সময়ের চেয়ে সব ক্যাটাগরিতে অপরাধের চিত্র কমেছে। ভালো কাজের জন্য পুলিশকে স্বীকৃতি ও মন্দ কাজের জন্য তিরস্কার করা হবে।’

আরও পড়ুন:

রামিসা হত্যা তদন্তের ঘটনায় ৯ জন, দৌলতদিয়া ফেরিঘাটের ৩ জন এবং মুন্সিগঞ্জের গজারিয়ায় কিশোরী হত্যার মামলার রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেপ্তারের জন্য তিনজন পুলিশ সদস্যকে সনদ ও ২০ হাজার টাকা করে আর্থিক পুরস্কার দেয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

আজ থেকে সম্মাননা দেয়ার কার্যক্রম শুরু, পর্যায়ক্রমে বাকিদের পুরস্কৃত করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এফএস