বুধবার (১৭ জুন) দিবাগত রাতে গাজীপুরের বোর্ডবাজার এলাকা থেকে পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলামকে গ্রেপ্তার করে বগুড়া গোয়েন্দা পুলিশ। পরে তাকে ভোরে বগুড়ায় নেয়ার পর গতকাল (শুক্রবার, ২০ জুন) সন্ধ্যায় তোলা হয় বগুড়ার বিশেষ আদালতে। পরে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
পত্রিকাটির চার সাংবাদিকের বিরুদ্ধে প্রতিমন্ত্রীর সম্পর্কে ভুয়া, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ আনা হয়। গত রোববার বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতে বাদী হয়ে মামলাটি করেন বগুড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ তানভীর আলম।





