আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এছাড়া, বাফওয়া উপ-আঞ্চলিক শাখা শমশেরনগর কর্তৃক মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজদিঘীরপার এলাকায় বন্যাদুর্গত পরিবারের মাঝে পর্যাপ্ত পরিমাণ প্রয়োজনীয় শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি ওষুধ বিতরণ করা হয়।
উল্লেখ্য, বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসির সার্বিক দিকনির্দেশনায় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার কর্তৃক কক্সবাজার জেলার পেকুয়া (রাজাখালী) এলাকায় বন্যাদুর্গত মানুষের মাঝে পর্যাপ্ত পরিমাণ প্রয়োজনীয় শুকনো খাবার, বিশুদ্ধ পানি এবং জরুরি ওষুধ বিতরণ করা হয়।
আরও পড়ুন:
বাংলাদেশ বিমান বাহিনী ও বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির (বাফওয়া) ত্রাণ কার্যক্রম ও মানবিক সহায়তা বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
বিমান বাহিনী প্রধান এরই মধ্যে বিমান বাহিনীর সব ঘাঁটি ও ইউনিটকে তাদের পার্শ্ববর্তী বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা এবং সার্বিক সহযোগিতা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেছেন।
পাশাপাশি, যেকোনো জরুরি উদ্ধার কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনীর রেসকিউ টিম, হেলিকপ্টার এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট সেল সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়েছে।





