সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ডেমোক্র্যাট নেতৃত্বের মজ্জাতেই দুর্নীতি মিশে রয়েছে। দেশের ভেতরের এই বড় মাপের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করতে পারলে মার্কিন বাজেট দ্রুত ভারসাম্যপূর্ণ হয়ে উঠবে।
ইরানের সঙ্গে ওয়াশিংটনের কোনো চুক্তির প্রয়োজনীয়তা পুরোপুরি নাকচ করে ট্রাম্প লেখেন, ‘ইরানের সঙ্গে আমাদের কোনো চুক্তির প্রয়োজন নেই। সেই দিন অনেক আগেই পেরিয়ে গেছে। তাদের শত শত বিলিয়ন ডলার এখন আমাদের হাতে এবং প্রণালিও (হরমুজ প্রণালি) আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।’





