মামলায় সাবেক এমপি সাজ্জাদুল হাসান ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ২৩৭ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এর জেরে আজ (বৃহস্পতিবার, ১২ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত ৯ জনকে আটক করা হয়েছে।
গত ৯ নভেম্বর রাত থেকে ১০ নভেম্বর ডাকা কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ধর্মঘটে অগ্নিসংযোগসহ বিভিন্ন নাশকতার ঘটনায় জেলার সদর, কেন্দুয়া, মোহনগঞ্জ ও খালিয়াজুরী থানায় মামলাগুলো দায়ের করা হয়েছে। পুলিশ ও বিএনপি নেতারা বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন।
তবে পূর্বধলা উপজেলায় কলেজে তালা ও সড়কে অবরোধ অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও ওই থানায় কোনো মামলা হয়নি।
নেত্রকোণা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, বৃহস্পতিবার পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে ১৫ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ১৪ থেকে ১৫ জনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়েছে। এছাড়াও সন্ত্রাসবিরোধী আইনে ৪ জনসহ মোট ৫ জনকে আটক করা হয়েছে।
কেন্দ্রয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, ৫৮ জনের নাম উল্লেখ করে ২০ থেকে ২৫ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। আটক রয়েছে দু’জন।
আরও পড়ুন:
মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন জানান, বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের হয়েছে। মামলায় সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র লতিবুর রহমান রতন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদ ইকবাল, যুবলীগের আহ্বায়ক শফিকুল ইসলাম মামুন এবং ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মাহমুদ আল নূর সমাপ্তসহ ৪৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। এরই মধ্যে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা জুবায়েদ আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।
এছাড়া খালিয়াজুরী থানায় ১২১ জনের নাম উল্লেখসহ আরও ১২০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। উপজেলার নগর ইউনিয়নের কৃষকলীগের সাধারণ সম্পাদক সুবিনয় তালুকদার নামে একজন আটক রয়েছেন। সদর ইউনিয়নের মুসলিমহাটি গ্রামের বাসিন্ধা বিএনপিকর্মী মো. মুসলিম মিয়া বাদী হয়ে সাবেক এমপি সাজ্জাদুল হাসানকে প্রধান আসামি করে মামলাটি দায়ের করেন।
পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সদর, কেন্দুয়া, মোহনগঞ্জ ও খালিয়াজুরী থানায় মামলা হয়েছে।’ এছাড়া পূর্বধলায় কোনো মামলা নেই বলে নিশ্চিত করেন তিনি।




 and Yashar leader Gadi Eisenkot-320x167.webp)
